বগুড়ার সারিয়াকান্দিতে আর এম পি প্রকল্পে মহিলা শ্রমিক নিয়োগে ব্যাপক দুর্নীতি-অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।এই অনিয়ম দুর্নীতির প্রতিবাদ করায় বৃহস্পতিবার উপজেলা পরিষদে উপজেলা প্রকৌশলী শাহ মো: শহিদুল হকের সাথে উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শাহজাহান আলীর প্রচণ্ড বাক-বিতণ্ডা হয়েছে। জানা গেছে, উপজেলা প্রকৌশল অধিদপ্তরের আওতায় আর এম পি প্রকল্পের ১২টি ইউনিয়নের ১২০ জন শ্রমিক মহিলা নিয়োগ করা হবে। নিয়োগপ্রাপ্ত শ্রমিকেরা উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ রাস্তার দু’ধারে সংস্কার ও মাটি দ্বারা মেরামত কাজ করবে। নিয়োগ পাওয়ার জন্য প্রায় সহস্রাধিক মহিলা আবেদন করে। অভিযোগ রয়েছে, আবেদন যাচাই-বাছাই না করে টাকার বিনিময়ে অযোগ্য শ্রমিকদের নিয়োগ দেয়া হয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী শাহ মো:শহিদুল হক জানান, নিয়ম মোতাবেক শ্রমিক নিয়োগ করা হয়েছে। শ্রমিক নিয়োগে কোন অনিয়ম হয়নি ।
