সুন্দরগঞ্জে বাল্য বিয়ের স্বীকৃতি না দেয়ায় মা-পুত্র ঘর ছাড়া

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫১
উপজেলার তালুক সর্বানন্দ গ্রামে বাল্য বিয়ের স্বীকৃতি না দেয়ায় মা-পুত্র ঘর ছাড়া হয়েছে। জানা গেছে, ঐ গ্রামের প্রবাসী সাইদুর রহমানের পুত্র ৮ম শ্রেণিতে পড়ুয়া ছাত্র মামুন মিয়ার সাথে একই গ্রামের প্রবাসী সাইফুল ইসলামের ৭ম শ্রেণিতে পড়ুয়া কন্যা শারমিনের (১৩) গত ১৮ আগস্ট গোপনে নিকাহ রেজিষ্ট্রি হয়। এদিকে কন্যাপক্ষের লোকজন মামুনের বাড়িতে গিয়ে ওই বিয়ের কথা বললে মা ঝরনা বেগম অস্বীকার করে। পরে কন্যাপক্ষের লোকজন বিয়ে বিচ্ছেদের নামে মামুনের মায়ের নিকট মোটা অংকের টাকা দাবি করে। মামুনের মা টাকা দিতে অস্বীকৃতি জানালে কন্যাপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে মামুনের বাড়িতে গিয়ে তাকেসহ তার মাকে মারধর করলে মা ও পুত্র ঘর ছাড়া হয়ে অন্যের বাড়িতে অবস্থান করছে। এব্যাপারে স্থানীয় চেয়ারম্যান শাহজাহান মিয়ার সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।