গত বৃহসপতিবার কাউখালীর ২নং আমরাজুরি ইউনিয়ন জাতীয় পার্টির (জেপি) উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বিকালে গন্দর্ব মাধ্যমিক বিদ্যালয় মাঠে হরেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি মাহাবুবুর রহমান খান। সভায় বক্তব্য রাখেন জেপির সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক হারুন আর রশীদ, সহিদুল আলম, মৃনাল কান্তি হালদার, অনিল চন্দ্র মিস্ত্রি, বিকাশ হালদার, শেখ শহিদুল ইসলাম, প্রাণ হরি সিকদার, উজ্জ্বল হালদার, বলাই চন্দ্র কুন্ডু, নিখিল হালদার, মনোজ হালদার, সুজিত বিশ্বাস প্রমুখ। বক্তারা জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর হাত মজবুত করার লক্ষ্যে দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার আহবান জানান। পরে কাউখালীর গন্দর্ব মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের গণসংযোগ ও তদারকির জন্য ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্র কমিটি গঠন করা হয়।
জাতীয় যুব সংহতি জেপির
উদ্যোগে যুবসমাবেশ
গত বৃহসপতিবার কাউখালীর শিয়ালকাঠী ইউনিয়ন জাতীয় যুবসংহতির (জেপি) উদ্যোগে যুবসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকালে তালুকদার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন সভাপতি লাবলু মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা জাতীয় যুবসংহতির (জেপি) সভাপতি জাকির হোসেন নসু। সভায় বক্তব্য রাখেন জেপির সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, জেপি নেতা ইউপি সদস্য নেপাল চন্দ্র দে, যুবসংহতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলটন, সাংগঠনিক সম্পাদক শেখ লিটন, আলম খান, মিজানুর রহমান মিজান, মানিক কাজী, কবীর মল্লিক, সাব্বির সিকদার, আ. জব্বার, মন্টু হাওলাদার, প্রিন্স তালুকদার, আতিক হোসেন প্রমুখ। বক্তারা জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর হাত মজবুত করার লক্ষ্যে দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার আহবান জানান।
