জোকস

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৫৮
 :ডাক্তার সাহেব আমার একটা বাজে রোগ হয়েছে। আমি কীভাবে যেন মানুষের জিনিস অবলীলায় চুরি করে ফেলি। :দারুণ! চিকিত্সা শুরুর আগে পাশের চেম্বার থেকে ওয়েট মেশিনটা নিয়ে আসতে পারবেন?  :বাবা, আমি ঠিক করেছি কাল থেকে আর এই স্কুলে যাব না। :কেন? পড়াশোনা করতে ভালো লাগছে না? :তা নয়। আসলে এই স্কুলের স্যারেরা কিছু জানে না। সব সময় পড়া আমাকেই জিজ্ঞাসা করে!  শিক্ষক :আচ্ছা বল তো, মাথার চুল গোঁফের চেয়ে আগে পাকে কেন? ছাত্র :চুলগুলো যে গোঁফের চেয়ে বয়সে দশ-বারো বছরের বড়, তাই!  ছোট্ট মেয়েকে আঁকাআঁকি করতে দেখে তার পাশে এসে দাঁড়ালেন বাবা। :কী আঁকছো মামণি? :আমি বাতাস আর রোদ আঁকছি। :কিন্তু বাতাস আর রোদ তো চোখে দেখা যায় না। এগুলো দেখতে কেমন তাও মানুষ জানে না। : হুমম! আমি আঁকার পর জানতে পারবে!  প্রথম বন্ধু :কাল যখন ভূমিকম্প হলো তখন কী করছিলি তোরা? দ্বিতীয় বন্ধু :আমরা তো সবাই বাড়ির বাইরে গিয়ে ফাঁকা রাস্তায় দাঁড়িয়েছিলাম। তোরা কী করলি? প্রথম বন্ধু :আমরা তো বাড়িতেই ছিলাম। বাবা বলল, এটা তো ভাড়াবাড়ি। তাই ভূমিকম্পে ভেঙে গেলে আমাদের কী!