সুরমা গেইট বাইপাস পয়েন্ট বিপজ্জনক

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৬
সিলেটে শহরতলির সিলেট-তামাবিল বাইপাসের সুরমা গেইট বাইপাস পয়েন্ট ব্যস্ততম একটি পয়েন্ট। সিলেট তামাবিল বাইপাস দিয়ে তামাবিল থেকে সারাদেশে ট্রাক বাস চলাচল করে। গুরুত্বপূর্ণ এই রাস্তাটি প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রশস্ত। এ কারণে সুরমা গেইট বাইপাস পয়েন্ট চত্বরে প্রতিদিন দুর্ঘটনা ঘটছেই। এ ছাড়া পয়েন্টের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এখানে কোনো আলোকস্তম্ভ না থাকায় সন্ধ্যার পর এলাকটি অন্ধকারে নিমজ্জিত হয়। আমরা যারা এই এলাকায় বসবাস করি তারা প্রতিদিনই সমস্যায় পড়ি। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ এই যে সুরমা গেইট বাইপাস পয়েন্টে প্রশস্ত করাসহ এখানে আলোকস্তম্ভ স্থাপনের ব্যবস্থা করতে আশু উদ্যোগ নিন। মো. তৈয়ব নূর, এফআইডিভিবি, দলইপাড়া, খাদিমনগর, সিলেট ৩১০৩