আড়াইহাজারে রাস্তার বেহাল দশা

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৫
উপজেলার মানিকপুুর-চৈতনকান্দা সড়কের চৈতন কান্দা এলাকায় মাত্র ১০০ গজ সড়ক সংস্কারের অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন হাজার হাজার মানুষ। সড়ক ও জনপদের অবহেলার কারণে রাস্তাটি সংস্কার করা হচ্ছে না। পানি জমে যাওয়ায় যানবাহন চলছে ঝুঁকি নিয়ে। আবার ছোট ছোট যানবাহন রিকশা, মোটর সাইকেল নিয়ে পানিতে পড়ে দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত।