কক্সবাজারে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার পথে আটক ৩৮

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪৯
কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৩৮ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। দলটি শিগগিরই সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। র্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের একটি দল গতকাল শনিবার শহরের কলাতলীস্থ একটি আবাসিক হোটেলে এ অভিযান চালিয়ে ওই ৩৮ জনকে উদ্ধার করে। র্যাব কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ জানান, আটককৃতরা কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।