চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ৩০টি ককটেল ও আনুমানিক চার কেজি গান পাউডার উদ্ধার করেছে র্যাব-৫-এর একটি দল। র্যাব-৫ এর মেজর সফিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অপারেশন দল শনিবার সন্ধ্যায় মহানগরীর বহরমপুর-সিটি বাইপাস সড়কে রাজশাহী মেট্রো-জ-০৪-০০০৬ নম্বরের বাসটি থামিয়ে তল্লাশী চালায়। এক পর্যায়ে বাসের বাংকারে র্যাপিং পেপারে মোড়ানো অবস্থায় রক্ষিত গান পাউডার ও ককটেল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য বাসটির চালক শরিফুল ইসলাম ও হেলপার মারুফকে আটক করা হয়েছে।
