স্থায়ী ক্যাম্পাসের দাবিতে প্রাইম ইউনিভার্সিটি কক্ষে তালা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২১:২২
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মিরপুরে অবস্থিত বেসরকারি প্রাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রবিবার ভবনের মধ্যে বিক্ষোভ সমাবেশ করেছেন। পুলিশ জানায়, স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ও আইন বিভাগের কিছু শিক্ষার্থীর জটিলতা নিরসনের দাবিতে সকাল ১০টায় ২এ/১, দারুস সালাম রোডে অবস্থিত ইউনিভার্সিটির ক্লাস রুমে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। পরে তারা রাস্তায় নামার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দিয়ে ইউনিভার্সিটির ভবনে প্রবেশ করিয়ে দিলে সেখানে তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। পুলিশের মিরপুর জোনের সহকারী কমিশনার শাখাওয়াত হোসেন জানান, বিষয়টি ইউনিভার্সিটির অভ্যন্তরীণ। তাই পুলিশ ঐ ঘটনায় হস্তক্ষেপ করেনি।