লাকসামে ব্যবসায়ী সমিতির কমিটি

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৮
লাকসাম স্যানিটারী মেশিনারী এন্ড টাইলস এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা স্থানীয় হোটেল গালফ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী হাফেজ হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, লাকসাম দৌলতগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির কামাল। শনিবার এসোসিয়েশনের ২০১৪-১৫ সালের জন্য সভাপতি হুমায়ুন কবির কামাল, সাধারণ সম্পাদক মোঃ আবু ছায়েদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আহসান, কোষাধ্যক্ষ লোকজিত্ আচার্যসহ ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন করা হয়।