কক্সবাজারের টেকনাফ ও নওগাঁর রানীনগর থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। খবর-ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
টেকনাফ (কক্সবাজার)
টেকনাফ সাবরাং নয়াপাড়া নাফনদীর খালে গত শনিবার দুপুরে অজ্ঞাতনামা (১৫) একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।
রানীনগর (নওগাঁ)
উপজেলার জলকৈ রায়পুরা গুচ্ছগ্রামে গত শনিবার সুশিল চন্দ্র প্রাং (৬২) নামের এক বৃদ্ধের গলায় রশি লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে রানীনগর থানা পুলিশ।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে খাবার খেয়ে সুশিল চন্দ্র গুচ্ছগ্রামের বাড়িতে ঘুমাতে আসে। শনিবার সকালে ভাত খাওয়ার জন্য পরিবারের লোকজন ডাকতে গিয়ে সুশিল চন্দ্র প্রাংয়ের ঝুলন্ত লাশ দেখতে পান। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। সুশিল চন্দ্রের ছেলে অদৈত্য জানান, সে মানসিক সমস্যার কারণে আত্মহত্যা করতে পারে।
