ঘুমের ঘোরে ৫৯ দিন!

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৩
ঘুমাতে হয়তো সবাই ভালবাসে। কিন্তু এরও নির্দিষ্ট একটা সময়সীমা আছে। ডাক্তারদের মতে, শারীরিক সুস্থতার জন্য একজন মানুষের ছয় থেকে আট ঘন্টা ঘুমানো দরকার। তবে সব নিয়ম-কানুন তোয়াক্কা করে এক ব্রিটিশ তরুণী ৫৯ দিন ঘুমিয়েছেন! মনে হতে পারে তার চেয়ে অলস ব্যক্তিটি আর নেই! ইমার্ল ডুপ্রে নামের এই তরুণী ঘুমের মধ্যেই খাওয়া-দাওয়ার কাজ সম্পন্ন করেছেন। আচরণ একেবারে শিশুদের মতো। তার পরিবারও এই ঘুমের কারণে অতিষ্ট। তবুও ধৈর্য্য ধরে আছেন। কারণ ঘুমজনিত এক ধরণের অস্বাভাবিকতার শিকার হয়েই এই অবস্থা মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রিধারী তরুণীর। চিকিত্সা বিজ্ঞানে এই রোগের নাম দেয়া হয়েছে ‘ক্লেইন লেভিন সিনড্রোম বা স্লিপিং বিউটি’। ইমার্লের মতো এ ধরনের রোগে ভোগা মানুষ সারা বিশ্বে এক হাজারের মতো যার মধ্যে ৭০ ভাগই পুরুষ। এখন পর্যন্ত এ রোগের কোনো ঔষধ আবিষ্কার করতে পারেননি চিকিত্সা বিজ্ঞানীরা। ইমার্লের মা জানান, স্বাভাবিক ঘুম হলে সমস্যা হতো না। তাকে নিয়মিত দেখাশোনা করতে হয়। সে কখন ঘুমায়, কখন কি করে সেটা বোঝা বড় মুশকিল। -ডেইলি মেইল