মনিব শিশুর জীবন বাঁচালো কুকুর

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৪
কুকুরকে মনিবরা বিশ্বাস করেন। কারণ অবলা এই জন্তুটি তার বিশ্বস্ততার স্বাক্ষরও রাখছে। আর এবার যুক্তরাষ্ট্রের এক নাগরিকের শিশু পুত্রটির জীবন রক্ষা করলো তারই পালিত কুকুরটি! কেবল পুত্রই নয়, মনিবের জীবনও রক্ষা করেছে জেট নামের এই কুকুরটি। জেসিকা কাউলি নামের ওই মনিব ল্যাঙ্কশায়ারের একটি পার্কে যাচ্ছিলেন। কোলে তার এক বছরের ছেলে ছিল। পার্কের প্রবেশ করার সময় একটি গাড়ি তার পায়ের ওপর দিয়ে উঠিয়ে দিল। আর অন্য পাশে সিগন্যাল বাতির স্ট্যান্ডটা পড়ে গেছে তার পায়ের ওপর। আর মনিবের এই বিপদ দেখে এগিয়ে এসেছে পোষা কুকুরটি! জেট গাড়িটি ঠেলে পাশে নিয়ে গেছে। স্ট্যান্ডটিকেও সরিয়ে ফেলে। রক্ষা পায় মা ও সন্তান দুজনেই। কাউলি বলেন, ও আমাদের জীবন বাঁচিয়েছে। অথচ জেটকে এই ধরণের প্রশিক্ষণ দেয়া হয়নি। -টেলিগ্রাফ