রাজশাহী মহানগরী থেকে ১৪২৮ পিস চকলেট বোমা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় বিপুল পরিমাণ ভারতীয় মালামালও উদ্ধার করা হয়।
গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে বিজিবির রাজশাহী সদর দফতরের প্রধান ফটকের সামনে থেকে ৩৭ ব্যাটালিয়নের বিজিবি দল যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব মালামাল উদ্ধার করে। বিজিবির ৩৭ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল নজরুল ইসলাম জানান, বাসটি নওগাঁ থেকে রাজশাহীতে আসছিল। এ ব্যাপারে বোয়ালিয়া মডেল থানায় মামলা হয়েছে।
