প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ
ইত্তেফাক রিপোর্ট
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের শেষ দুই ধাপের পরীক্ষা আবারো পিছিয়েছে। তৃতীয় ধাপের পরীক্ষা ১৪ জুনের পরিবর্তে ২১ জুন এবং চতুর্থ ধাপের পরীক্ষা ২১ জুনের পরিবর্তে ২৮ জুন অনুষ্ঠিত হবে। তবে প্রথম দুই ধাপের পরীক্ষা পূর্বনির্ধারিত তারিখ ২৪ ও ৩১ মে অনুষ্ঠিত হবে। আর প্রথম ধাপের পরীক্ষার্থীগণ আগামী ১৯ মে থেকে তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত বৃহস্পতিবার সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে।
