পীরগঞ্জে মুক্তিযোদ্ধা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৪
পীরগঞ্জ উপজেলার ভাবনাগঞ্জ স্কুল মাঠে শহীদ মুক্তিযোদ্ধা সালাউদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। গত রবিবার বিকেলে উদ্বোধনী খেলায় মাতৃগাঁও-মোহাম্মদপুর একাদশ বড় বেগুনবাড়ী একাদশকে ১-০ গোলে পরাজিত করে। পীরগঞ্জে ফুটবল টুর্নামেন্ট শুরু পীরগঞ্জ বিএনএস স্পোর্টি ক্লাব এর আয়োজনে ১৫তম টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় ঠাকুরগাঁও খেলোয়াড় সমিতি টাইব্রেকারে ২-১ গোলে পারিয়া ভিক্টর ক্লাবকে পরাজিত করে।