নরসিংদীর মোছলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে গতকাল সোমবার অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের চতুর্থ কোয়ার্টার ফাইনালে মনোহরদী উপজেলা ২-১ গোলে জামালপুর জেলা দলকে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে। বিজয়ী দলের পক্ষে সামসু খেলার প্রথমার্ধের ৪ মিনিটে ১ টি এবং ২৩ মিনিটে অপর গোলটি করেন।