রংপুরে তিন জন গুলিবিদ্ধ চার ট্রান্সফরমার উদ্ধার

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৩
রংপুরের বদরগঞ্জে গত রবিবার ভোরে ট্রাকসহ চারটি বৈদ্যুতিক ট্রান্সফরমার ও ট্রান্সফরমার চোরাই সিন্ডিকেট চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। চোরচক্রের সদস্যদের ধরতে পুলিশ গুলি ছুঁড়লে তিনজন গুলিবিদ্ধ হন। তাদেরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে চোরাই কাজে ব্যবহূত ১টি ট্রাকসহ চারটি চোরাই ট্রান্সফরমার ও চুরির সরঞ্জামাদি উদ্ধার হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন:ময়মনসিংহ তারাকান্দা উপজেলার আলী হোসেন (৩৫) ও রংপুর কোতোয়ালী থানার বুড়িরহাট গ্রামের মশিয়ার রহমান (৩০), খুলনার খালিশপুর উপজেলার আলমপুর গ্রামের হাসিবুর রহমান (২৫), গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হরিদাসপুর গ্রামের বাবু মিয়া (৩০), ময়মনসিংহ তারাকান্দা উপজেলার কবির হোসেন (২৫), কুসুমদিয়া গ্রামের কামরুল শেখ (৩০), খুলনার দীঘলিয়া উপজেলার আমজাদ হোসেন (৪৫) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নারায়ণপুর গ্রামের ছাইফুল ইসলাম (২২) ও খুলনার দীঘলিয়া উপজেলার আমজাদ হোসেন (৪৫)। কোতয়ালী থানার ওসি সাহাবুদ্দিন খলিফা জানান, গ্রেফতারকৃতরা বৈদ্যুতিক ট্রান্সফরমার চোরাই সিন্ডিকেট চক্রের শক্তিশালী সদস্য। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। উদ্ধারকৃত ট্রাক ও ট্রান্সফরমার থানা হেফাজতে রয়েছে।