জীবননগর সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩৯
জীবননগরের বেনীপুর সীমান্তে বিএসএফের হাতে আটক হয়েয়ে হারুন (২৫) নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়ী। গতকাল সোমবার সকালে তাকে ফেরত চেয়ে ভারতের নোনাগঞ্জ বিএসএফ ক্যাম্পে বিজিবির পক্ষ থেকে পত্র দেয়া হয়েছে। তবে বিএসএফের পক্ষ থেকে কোন সাড়া পাওয়া যায়নি। বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গাজী আসাদুজ্জামান জানান, রবিবার রাতে সীমান্তের ৬১ নং মেইন পিলারের কাছে ৭/৮ জন গরু ব্যবসায়ী ভারতে প্রবেশ করলে বিএসএফ তাদের ধাওয়া করে। এ সময় হারুন বিএসএফের হাতে ধরা পড়ে।