‘নিখোঁজ’ ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে বিশ্বনাথ বিএনপির মানববন্ধন

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩৯
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ‘নিখোঁজ’ এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছে স্থানীয় বিএনপি। সিলেট-ঢাকা মহাসড়কের রশীদপুরে গতকাল সোমবার বিকালে বিশ্বনাথ উপজেলা বিএনপি, দলের সহযোগী সংগঠন ও ইলিয়াস মুক্তি সাইবার আন্দোলন নামে একটি সংগঠন এ মানববন্ধন করে। উপজেলা ছাত্রদল আহ্বায়ক শামছুল ইসলামের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা শাহজাহানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন—বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালালউদ্দিন, সাধারণ সম্পাদক মো. গৌছ খান, ওসমানীনগর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম আনোয়ারুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক বশির আহমদ, যুবদলের যুগ্ম-আহবায়ক সুরমান খান, যুক্তরাজ্য যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাওছার খান প্রমুখ।