ঘুড়ির সাথী

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ১৮:৩৯
নিজেই ঘুড়ি হয়েই উড়ি ছোট্ট অভিলাষ স্বপ্ন-ক্ষিদে ওড়ার জিদে কাটায় বারোমাস। ইয়াকুরাসে ওড়ার আশে লাগিয়ে হাতে পাখা রাতটা জুড়ে উড়ে উড়ে জয়ের বেশে থাকা। সূর্য ওঠায় আলোর ছটায় গললো মোমের জোড়া পাখনা খুলে পড়লো ধুলো মৃত্যুঞ্জয়ীর ওড়া। আকাশ জুড়ে উড়ছে ঘুড়ি লাটাই খোকার হাতে ঢ্যাঁপস ঘুড়ি নেইতো জুড়ি প্রদ্বীপ জ্বালতো রাতে। ঘুড়ির মেলায় জিতের খেলায় পাখির সাথে আড়ি- ভ্রাতৃযুগল দেখতে ভূগোল উড়লো তাড়াতাড়ি। তবুও খোকা হলোই বোকা লাটাই ঘুড়ি হাতে ঢাকার শহর খোকার কহর ঠকলো হাতে নাতে। ঘুড়ি খেলতে এক চিলতে মাঠ পেলোনা তাতে ঘুড়ির সাথী আতিপাতি করলো তারই সাথে।