গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ২০:১৫
অফিসেই হোক কিংবা বাসায়, দুদণ্ড বসবার জন্য চেয়ারের প্রয়োজন হয় বহু মানুষেরই। কিন্তু বিশ্বের সবচেয়ে বড় চেয়ারটি কে তৈরি করেছিলেন বা কোথায় সেটি তৈরি হয়েছিল এমনটা প্রায় কারোই হয়তো জানা থাকার কথা নয়। মূলত অস্ট্রিয়ার দুই ব্যক্তি লুটজ ও হোজেমবোয়ার্ক মিলেই বানিয়েছিলেন গিনেজ বুকে নাম লেখানো বিশ্বের সবচেয়ে বড় এই চেয়ারটি। উচ্চতায় এটি ছিল ৩০ মিটার বা ৯৮ ফুট ৫ ইঞ্চি, যেটি এক অর্থে পাঁচটি পূর্ণবয়স্ক জিরাফের সমান।