বিএনপি জামায়াত ক্ষমতায় এলে বাংলা ভাইদের দৌরাত্ম্য বেড়ে যাবে

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ২০:৩০
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, যুদ্ধাপরাধীদের দল জামায়াতের সঙ্গে আঁঁতাত করে বিএনপি ক্ষমতায় এলে দেশ আবারও জঙ্গী-মৌলবাদী, তালেবানদের অভয়ারণ্যে পরিণত হবে। বাংলা ভাইদের দৌরাত্ম্য বেড়ে যাবে। দেশজুড়ে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হবে। সোমবার দুপুরে কাজীপুর উপজেলার সোনা মুখী ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। সভায় বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে মোহাম্মদ নাসিম বলেন, একাত্তরের ঘাতকদের রক্ষা করার জন্য আন্দোলনের নামে কোন ফাঁদ না পেতে নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। জনগণের আস্থা যাচাই করুন।