আখাউড়া-সিলেট রুটে ডেমু ট্রেন আজ চালু

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ২০:৩১
আজ বুধবার থেকে আখাউড়া-সিলেট রুটে বহু আকাঙ্ক্ষিত ডেমু ট্রেন চালু হতে যাচ্ছে। সকাল ১০টায় সিলেটে ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও রেলমন্ত্রী মুজিবুল হক। ৩ কামরা বিশিষ্ট ডেমু ট্রেনটি প্রতিদিন ভোর ৫টা ৩৫ মিনিটে সিলেট থেকে ছেড়ে যাবে।