নেত্রকোনা সদর বিএনপির নতুন কমিটি বিলুপ্ত করে মুজিবুর রহমান খানকে সভাপতি ও তাজেজুল ইসলাম সুজাতকে সম্পাদক করে পুরাতন কমিটি বহাল করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর বিএনপির কেন্দ্রীয় কমিটি জেলা সভাপতি ও সস্পাদককে এই নির্দেশ দিয়েছেন। কেন্দ্রের পূর্বানুমতি ছাড়া সদর উপজেলা কমিটির কোন পরিবর্তন এবং নতুন কোন কমিটি করতে পারবে না। এ চিঠি পাবার পর পুরাতন কমিটি চাঙ্গা হয়ে উঠেছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ঢাকা বারের আইনজীবী সমিতির সম্পাদক এবং নেত্রকোনা জেলা বিএনপি নেতা এডভোকেট খোরশেদ আলম এবং সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান খান জানান, জেলা বিএনপির সভাপতি সম্পাদক বেআইনীভাবে সদর উপজেলা কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করেছিলেন।
