শিরোপা সোমা পলাশের

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৫
ওয়ালটন মোবাইল ফোন ওপেন টেবিল টেনিস টুর্নামেন্টের পুরুষ এককে পলাশ এবং মহিলা এককে সোমা চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে পলাশ ৪-৩ গেমে রিপনকে এবং সোমা ৪-০ গেমে রুমিকে হারায়। অনূর্ধ্ব-১৫ ক্যাডেট এককে সাব্বির এবং অনূর্ধ্ব-১৮ গ্রুপে হূদয় চ্যাম্পিয়ন হয়। গতকাল উডেন ফ্লোর জিমনেসিয়ামে অনুষ্ঠিত খেলা শেষে পুরস্কার বিতরণ করেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।