বার্জার পেইন্টস ৩৯তম জাতীয় এ দাবা চ্যাম্পিয়নশিপের চতুর্থ রাউন্ডের খেলা শেষে গতকাল ঢাকা মোহামেডানের দাবাড়ু গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, দুরন্ত রাজশাহীর দাবাড়ু গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব ও আনসারের আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর সাড়ে তিন পয়েন্ট করে নিয়ে যৌথভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। গতকাল অলিম্পিক এসোসিয়েশনের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত চতুর্থ রাউন্ডের খেলায় জিয়া তিতাস ক্লাবের জামাল উদ্দিনকে, রাকিব গোল্ডেন চেস ক্লাবের শফিক আহমেদকে এবং সাগর একসেস গ্রুপের ফিদে মাস্টার মোহাম্মদ জাবেদকে হারিয়েছেন। ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জী গতবারের জাতীয় দাবা চ্যাম্পিয়ন মোহামেডানের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদের সাথে ড্র করেন।
