অরবড়ই

আপডেট : ১৭ মে ২০১৯, ২২:৪৬

কেতাবি নাম অরবড়ই হলেও এলাকাভেদে লোকজন একে ভিন্ন ভিন্ন নামে চেনে। রাজশাহীতে এই ফলের পরিচিতি ‘হরিফল’ হিসেবে। গরমে হাল্কা টক এই ফলের চাহিদাও নেহায়েত কম নয়। তবে আগের মতো ব্যাপকভাবে অরবড়ই গাছ আর চোখে পড়ে না। গাছের গোড়া থেকে শুরু করে কাণ্ড-ডালপালা সবই অরবড়ইয়ে ঢেকে যায় ফলনের মৌসুমে। রাজশাহী শহরের সাগরপাড়া এলাকা থেকে তোলা ছবি —আজাহার উদ্দিন