জামায়াত-শিবিরের গাড়ি ভাংচুর

প্রতিবাদে সাতক্ষীরার সকল রুটে বাস চলাচল বন্ধ

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৪
হরতাল ও বিক্ষোভ সমাবেশের নামে জামায়াত-শিবিরের গাড়ি ভাংচুরের প্রতিবাদে এবং নসিমন, করিমন, ইজি বাইকসহ অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে সাতক্ষীরার সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার ভোর থেকে তারা জেলার প্রধান প্রধান সড়কের উপর বাস আড়াআড়ি করে সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। সড়ক অবরোধের কারণে জেলার বিভিন্ন সড়ক-মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সাইফুল করিম সাবু জানান, মঙ্গলবার সকাল থেকে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। স্থানীয় প্রশাসনকে বার বার বলার পরও এদের বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ নেয়া হয়নি। স্থানীয় প্রশাসন তাদের দাবি না মানলে আগামীতে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটসহ বৃহত্তর কর্মসূচি দেয়া হবে। সাতক্ষীরা পুলিশ সুপার মোল্লা জাহাঙ্গীর হোসেন বলেন, শ্রমিক ও মালিকদের সাথে বসে বিষয়টি সমাধানের উদ্যোগ নেয়া হবে।