চট্টগ্রামের ৫ জেলায় কাল শিবিরের আধাবেলা হরতাল

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৪
৩৪ নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় অর্ধদিবস হরতাল ডেকেছে শিবির। এছাড়া আজ বুধবার থানা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা ছাত্রশিবিরের যৌথ বৈঠকে এসব কর্মসূচি গ্রহণ করা হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আজাদ চৌধুরী ইত্তেফাককে এ খবর জানান।