সিরাজগঞ্জে জঙ্গি সদস্য সাব্বির গ্রেফতার

আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ১৭:১২

সিরাজগঞ্জে বিশেষ অভিযানে মো. সাব্বির হোসেন (২৬) নামে এক জঙ্গি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে সদর উপজেলার সয়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাব্বির হোসেন চুয়াডাঙ্গা জেলার মনিরামপুর গ্রামের মো. নজরুল হোসেনের ছেলে ও জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য।

র‌্যাব সূত্রে গেছে, মঙ্গলবার রাতে র‌্যাব-১২ সিপিএসসি, সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মুহাম্মদ রায়হান খালেক, পিএসসি, এলএসপির নেতৃত্বে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে সাব্বির হোসেনকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে পাবনা জেলার সুজানগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। সে দীর্ঘদিন পালিয়ে ছিল। পরে গ্রেফতারকৃত আসামিকে পাবনা জেলার সুজানগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/বিএএফ