ক্যারিয়ার জিজ্ঞাসা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২০:৪৯
প্রশ্ন :আমি এ বছরে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছি। আমি ভবিষ্যতে একজন সাংবাদিক হতে চাই। এর জন্য আমাকে কি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগেই পড়তে হবে? অন্য বিষয়ে পড়ালেখা করলে কি ভালো সাংবাদিক হতে পারব? মো. আবরার হোসেন পীরগঞ্জ, রংপুর। সাংবাদিক হতে চাইলে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়ালেখা করলে অবশ্যই অগ্রাধিকার পাবেন। তবে এই বিষয়ে না পড়লে সাংবাদিক হওয়া যাবে না, এমন ধারণা ভুল। যেকোনো বিষয়ে পড়েই সাংবাদিক হতে পারবেন। বিভিন্ন প্রতিষ্ঠান সাংবাদিকতার উপর বিভিন্ন মেয়াদি প্রশিক্ষণ প্রদান করে থাকে। এসব প্রশিক্ষণ নিয়েও সাংবাদিক হিসেবে ক্যারিয়ার শুরু করতে পারেন। প্রিয় পাঠক, কোন বিষয়ে ক্যারিয়ার সম্ভাবনা কতটুকু? পড়াশুনা শেষে কেমন হবে আপনার পেশা? ক্যারিয়ার সংক্রান্ত যেকোনো প্রশ্ন আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। চিঠি লেখার ঠিকানা :বিভাগীয় সম্পাদক, ক্যারিয়ার, দৈনিক ইত্তেফাক, ৪০ কারওয়ান বাজার, ঢাকা। ইমেইল : [email protected]