ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের ১৫০তম সভায় সর্বসম্মতিক্রমে গোলাম রহমানকে সম্প্রতি এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করেছেন। তিনি ইতিপূর্বে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালক পরিকল্পনা ও নির্বাহী পরিচালক হিসাবে বিভিন্ন মেয়াদে সুদীর্ঘ ১৮ বছর দায়িত্ব পালন করেন।
গোলাম রহমান ১৯৬১ সালে তদানিন্তন ইউনাইটেড ব্যাংক লিঃ-এ যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করে দীর্ঘ ৩৩ বছর বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন পদে অধিষ্ঠিত ছিলেন। ১০০৪ সালে তিনি ইস্টল্যান্ড কোম্পানিতে যোগাদান করেন। -প্রেস বিজ্ঞপ্তি
