বিসিবির নির্বাচন কমিশন গঠন

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২১:১১
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। তিন সদস্যের নির্বাচন কমিশনের প্রধান করা হয়েছে ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুর রহমানকে। তার সঙ্গে অপর দুই নির্বাচন কমিশনার হলেন উপ-সচিব পদমর্যাদায় যুব উন্নয়ন অধিদফতরের প্রকল্প পরিচালক হিসেবে কর্মরত শিশির কুমার রায় এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (উন্নয়ন) রেজাউল মোস্তফা কামাল। আজ থেকে তারা কাজ শুরু করবেন বলে জানিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব শিবনাথ রায়।