আলমডাঙ্গায় ট্রেন কাটা পড়ে কিশোরের মৃত্যু

আপডেট : ১৮ মে ২০১৯, ০০:০৪

আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা সাগরদাড়ি এক্সপ্রেসের নিচে পড়ে সে নিহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৮টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা সাড়রদাড়ি এক্সপ্রেসটি আলমডাঙ্গা রেলস্টেশনে এসে পৌছলে নিহত কিশোর ট্রেন থেকে নামতে গিয়ে নিচে পড়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে তার কোন পরিচয় জানা যায়নি।

আলমডাঙ্গা রেলস্টেশনের বুকিং সহকারী শরিফুল ইসলাম জানান, জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়েছে। কিশোরের কোন আত্মীয়স্বজন কেউ এখনও পর্যন্ত তাকে সনাক্ত করতে আসেনি। তবে রাত সাড়ে ১০টা পর্যন্ত জিআরপি পুলিশ পোড়াদহ থেকে আলমডাঙ্গায় এসে পৌছেনি। লাশটি স্টেশনের রেললাইনে পড়ে আছে।

ইত্তেফাক/আরকেজি