মদন মোহন কলেজের ছাত্রনেতাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২১:২৫
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, সিলেটের মদন মোহন কলেজের ছাত্র নেতারা ‘বদমাইশ’। তারা ছাত্রদের বিভিন্ন ফি থেকে কমিশন খায়। ছাত্র নেতারা মিলে এই কলেজের ৭০ লাখ টাকা আত্মসাত্ করেছে। এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। অর্থমন্ত্রী মঙ্গলবার সন্ধ্যায় সিলেটে ‘রাতারগুল জলাবন এর ভবিষ্যত্’ বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ই ইউ শহীদুল ইসলাম শাহীন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত ডিআইজি সাখাওয়াত হোসেন, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুল করিম প্রমুখ।