সাড়ে পাচ কোটি টাকা ব্যায়ে সংস্কারকৃত ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়াম উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রীতি ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ১-০ গোলে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। ৫৬ মিনিটে শেখ জামালের পক্ষে জয়সূচক গোলটি করেন এসকে রানা।
প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশররফ হোসেন গতকাল বুধবার বিকেলে স্টেডিয়ামটি উদ্বোধন করেন। বৃষ্টি উপেক্ষা করে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মধ্যকার খেলাটি দেখতে হাজার হাজার দর্শক উপস্থিত হন। খেলা দেখতে আসা হাজার হাজার ফুলবল প্রেমীদের নজরকাড়ে নাইজেরীয়ার খেলোয়াড়দের ক্রীড়া শৈলীতে মুগ্ধ হন।
জেলা প্রশাসক মঈনউদ্দিন আহমদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মঞ্জুর কাদের ও মোহামেডান ক্লাবের লোকমান হোসেন প্রমুখ ।
