জাতীয় মহিলা হ্যান্ডবল শুরু আজ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৮
ওয়ালটন আমন্ত্রণমূলক মহিলা জাতীয় হ্যান্ডবল আজ বেলা ১১টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন হ্যান্ডবল মাঠে শুরু হবে। টুর্নামেন্টে ম্যাচ সেরা খেলোয়াড়দের পাঁচ হাজার টাকা করে দেয়া হবে। আট দল দুই গ্রুপে খেলবে। দলগুলো হলো বিজেএমসি, পুলিশ, ঢাকা, দিনাজপুর, নওগাঁ, রাঙ্গামাটি, রাজশাহী এবং কুষ্টিয়া।