দিনাজপুরে প্রধান শিক্ষকের লাশ উদ্ধার

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪০
জেলার বীরগঞ্জ উপজেলার এলাইগাঁও এলাকার বাসিন্দা ও ভাবকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিন্দ্র নাথ রায়ের (৫০) লাশ গতকাল বুধবার সকালে বাড়ির পাশের ধান ক্ষেত থেকে উদ্ধার করা হয়। পারিবারিক সূত্রে জানা যায়, মতিন্দ্র গত মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে গতকাল সকালে এলাকাবাসী ধান ক্ষেতে তার লাশ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেয়। পুলিশ লাশ উদ্ধারের পর পরিবারের সদস্যরা জানায়, হার্টএ্যাটাকে তার মৃত্যু হয়েছে। দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।