মঠবাড়িয়া-পিরোজপুর সড়কের বহেরাতলা, গুদিঘাটা ও মুসল্লীবাড়ির বেইলি ব্রিজ সংস্কার না করায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ওই ব্রিজ দিয়ে দক্ষিণাঞ্চলের বৃহত্তম মত্স্য বন্দর পাথরঘাটায় প্রতিদিন বহু ট্রাক, পিকাপ ও যাত্রীবাহী বাস চলাচল করে। ট্রাক চালক মফিজুল হাওলাদার জানান, খুলনা থেকে প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্য ১১ টন ত্রাণের বিস্কুট নিয়ে পাথরঘাটার উদ্দেশ্যে রওয়ানা হয়। রাত ৩টার দিকে উপজেলার গুদিঘাটা বেইলি ব্রিজে ওঠামাত্র পাত ভেঙ্গে ট্রাকের চাকা ডেবে আটকে যায়।
ফলে মঠবাড়িয়া-ঢাকা, চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, খুলনা, বরিশাল, পিরোজপুরসহ ১২টি রুটে বাস চলাচল বন্ধ হয়ে রাস্তার দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ওই আটকা পড়া ট্রাক অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করা হলেও যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল জানান, ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত মাল বোঝাই গাড়ি ব্রিজ দিয়ে চলাচলের কারণে ব্রিজগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। মঠবাড়িয়া ছবির ক্যাপশনঃ সমপ্রতি মঠবাড়িয়ার গুদিঘাটা নামক স্থানে বেইলি ব্রিজের স্টিলের পাত ভেঙ্গে ট্রাক আটকে ঢাকাসহ ১২ রুটের যান চলাচল বন্ধ হয়ে যায়।
