শ্রীবরদীতে মাদকসহ বিএনপি নেতা গ্রেফতার

আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ১৭:২৪

শেরপুরে শ্রীবরদী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে কুড়িকাহনিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক নুরে আলমকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদের সামনের কাঁচা রাস্তা থেকে ইয়াবা ও ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়েছে।
 
শ্রীবরদী থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় শ্রীবরদী থানা পুলিশ ও শেরপুর জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদের সামনের রাস্তা থেকে চেয়ারম্যান নুরে আলমকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫৭ পিস ইয়াবা ও ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

শ্রীবরদী থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার দুপুরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দিয়ে শেরপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/বিএএফ