গুপ্তচরবৃত্তির জন্য যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনায় ব্রাজিলের প্রেসিডেন্ট

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ২০:২২
ই-মেইলে নজরদারির জন্য যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করে দেশটির বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ করেছে ব্রাজিল। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে মঙ্গলবার ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির মধ্য দিয়ে মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তোলেন। যুক্তরাষ্ট্রের এ গুপ্তচরবৃত্তির শিকার হয়েছিলেন রৌসেফ। তার ই-মেইল এ নজরদারি চালিয়েছিল মার্কিন গোয়েন্দারা। এর প্রতিবাদে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে সফর বাতিল করেছিলেন রৌসেফ। —বিবিসি