যুদ্ধাপরাধীমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে পাশেই সংক্ষিপ্ত পরিসরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মোবারক আলী শিকদার, অভিনেতা এ টি এম শামসুজ্জামান, শেখ মো. জাহাঙ্গীর আলম, অরুন সরকার রানা প্রমুখ।
