চট্টগ্রামে একটি চাকমা পরিবারের ৩৭ লাখ টাকা আত্মসাতের মামলায় ক্রাইম রিপোর্টার পরিচয়দানকারী এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। নগরীর কৈবল্যধাম বিশ্বকলোনির ৩৩০/৩৩১ নম্বর বাড়ির বাসিন্দা কার্তিক বৈদ্য ওরফে ক্রাইম রিপোর্টার বাবু ভাইয়ের বিরুদ্ধে একটি চাকমা পরিবারের ৩৭ লাখ টাকা আত্মসাতের দায়ে পার্বত্য জেলা রাঙ্গামাটির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। চট্টগ্রাম মহানগরীর নবগঠিত আকবর শাহ থানা পুলিশ তার বাড়িতে কয়েক দফা অভিযান চালিয়েও তাকে গ্রেফতার করতে পারেনি। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পুলিশ তাকে গ্রেফতার করতে না পারলেও অভিযুক্তকে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে দেখা গেছে।
পার্বত্য জেলা রাঙ্গামাটির দক্ষিণ কালিন্দিপুর এলাকার বাসিন্দা চিরঞ্জীব চাকমার কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন জাতীয় সংবাদপত্রের ক্রাইম রিপোর্টার পরিচয়দানকারী কার্তিক বৈদ্য ওরফে ক্রাইম রিপোর্টার বাবু ভাই কাঠ সরবরাহের নামে ৩৭ লাখ টাকা চুক্তির মাধ্যমে গ্রহণ করে গা ঢাকা দিয়েছে বলে চিরঞ্জীব চাকমার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
