কালকিনিতে জিম্মিদশা থেকে গৃহবধূ উদ্ধার

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ২১:০৯
উপজেলার চরদৌলতখাঁ গ্রামের এক সংখ্যালঘু পরিবারের গৃহবধূ ৫ দিন জিম্মিদশা অবস্থায় থাকার পর বুধবার রাতে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত একজনের বাবাকে আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়। জানা যায়, প্রতিদিনের মতো খালু বিমল মন্ডলের বাড়িতে ঘুমান সংখ্যালঘু পরিবারের স্বামী-স্ত্রী। শুক্রবার রাতে একই এলাকার সজিব, কালু সরদার, আসাদ সরদার, হাফিজুল ইসলাম গৃহবধূর স্বামীকে ঘরের দরজা খুলতে বলেন। এ সময় তারা জানায়, আমাদের পুলিশে তাড়া করেছে, কিছুক্ষণ থেকে চলে যাব। পরে তারা স্বামীকে জিম্মি করে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনা জানাজানি হলে তাদের দু’জনকে হত্যা করবে বলেও হুমকি-ধামকি দিয়ে যায়। এবং প্রতিনিয়ত পাহারায় রেখে নিজ বাড়িতে তাদের জিম্মি করে রাখে। পরে কালকিনি প্রেসক্লাবের সাংবাদিকরা সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পেলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাসিরুল ইসলামকে জানালে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠানোর নির্দেশ দেন। পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে।