বিশ্ব ব্যাংকের টাস্ক টিমলিডার এ্যাডওয়ার্ড কুকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গত বুধবার পীরগঞ্জ উপজেলার কৃষি, মত্স্য, বিএডিসি (সেচ) ও প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক পরিচালিত আইএপিপির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
প্রতিনিধি দলের অন্যরা হলেন— এফ,এ,ও এর এক্সটিম লিডার মারটিন কুমার, বিশ্ব ব্যাংকের কনসালটেন্ট সাসটিনা, সুগাটা তালুকদার, ক্রিস্টিনা, আইএপিপির প্রকল্প পরিচালক নাসিরুজ্জামান, এফ,এ,ও প্রতিনিধি ফ্লারোনটিনা, আইএপিপির প্রকল্প সমন্বয়কারী (মত্স্য) মোখলেছুর রহমান, প্রজেক্ট কো-অর্ডিনেটর (ডি,এ,ই) আরিফ হোসেন, জেলা সমন্বয়কারী সাইফুল ইসলাম। এছাড়াও প্রতিনিধি দলের সাথে ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মাসুদার রহমান, মত্স্য কর্মকর্তা বরুন চন্দ্র বিশ্বাস, ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী (সেচ) আব্দুর রহমান।
