এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামানকে ঘাসফুলের সম্মাননা

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৬
গণমাধ্যম সংস্থা ঘাসফুলের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান ও কবি বেলাল চৌধুরীকে সম্মাননা দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রখ্যাত সাহিত্যিক ও শিক্ষাবিদ অধ্যাপক হায়াত্ মামুদ। ‘আগামী প্রজন্মের প্রতি’ শীর্ষক সম্মাননা অভিভাষণ দেন এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। অনুষ্ঠানে ঘাসফুল পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন- রওনক সুলতানা, ড. রকিবুল হাসান ও নাসরিন আক্তার। - প্রেস বিজ্ঞপ্তি