রাজশাহীর চারঘাটে অর্ধদিবস হরতাল পালন

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:১০
বিএনপি নেতার মোটরসাইকেল চুরির মামলায় আটক ছাত্রলীগ নেতাকে থানা থেকে ছেড়ে দেয়ার প্রতিবাদ ও ওসির অপসারণের দাবিতে বৃহস্পতিবার চারঘাটে অর্ধদিবস হরতাল পালন করেছে বিএনপি। হরতাল চলাকালে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিএনপির অর্ধদিবস হরতালকে কেন্দ্র করে চারঘাট-বানেশ্বর সড়কের বিভিন্ন পয়েন্টে মোক্তারপুর ট্রাফিক মোড়, সারদা বাজার, চারঘাট বাজার ও হলিদাগাছীসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়। হরতাল চলাকালে বানেশ্বর-বাঘা রুটের যানবাহন চলাচল ছিল বন্ধ।