মো. খোরশেদ আলম
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পাড়াতলি গ্রামের অধিবাসী ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী মো. খোরশেদ আলমের কুলখানি অনুষ্ঠিত হবে আজ। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি ও ঢাকার উত্তরার ১৩নং সেক্টরের ৫নং রোডের ৬৪নং বাসায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
মো. আজিজুল কাদের
রাজবাড়ী জেলার পাংশা থানার বাহাদুরপুর (কাজীপাড়া) নিবাসী মো. আজিজুল কাদের (৭৯) গত মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি .... রাজেউন)। তার আত্মার মাগফিরাত কামনা করে আজ বাদ আসর ঢাকার হাবাসপুর-বাহাদুরপুর প্রাক্তন ছাত্র সমিতি তেজগাঁও কলেজ মসজিদে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
