শহরের ব্যায়ামাগার মোড়ে গত বুধবার রাতে পৌর ছাত্রলীগের যুগ্মআহবায়ক জুয়েল ইসলাম মিঠুনের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। জেলা ছাত্রলীগ এ ঘটনার জন্য ইসলামী ছাত্র শিবিরের ক্যাডারদের দায়ী করেছে। মিঠুনকে আশংকাজনক অবস্থায় প্রথমে বরিশাল মেডিক্যালে ও পরে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
পারিবারিক ও ছাত্রলীগ সূত্র জানায়, গত বুধবার রাতে মিঠুনের ওপর ৪/৫ জন দুর্বৃত্ত হামলা চালায়। এসময় তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মিঠুনের ডান হাতের কব্জি ও বাম পায়ের রগ কর্তন করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন দাবি করেন, সমপ্রতি পটুয়াখালী সরকারি কলেজের ছাত্রাবাস ও পলিটেকনিক সংলগ্ন মেস থেকে দুই শিবির কর্মীকে গ্রেফতারে পুলিশকে সহায়তা করায় ক্ষিপ্ত হয়ে তারা মিঠুনের উপর এই হামলা চালায়।
